ভালোবাসা | ভালোবাসা মানে কি?

 ভালোবাসা কি??





ভালোবাসা হলো একটি অত্যন্ত শক্তিশালী ইমোশোনাল বন্ধন, যা সম্পূর্ণ আত্মিক একান্ত প্রাকৃতিক ভাবে সৃষ্ট মনোভাব যা   দুই ব্যক্তির মধ্যে সম্পর্কের গভীরতা সৃষ্টি করে।  ভালোবাসা মানে ভালোবাসার মানুষের  প্রতি সহানুভূতি দেখানো, শ্রদ্ধাশীল হওয়া  বিশ্বাস স্থাপনের জন্য ভরসা স্থল হিসেবে একটি আশ্রয় পাওয়া।  

কাদের মাঝে ভালোবাসা হয়?


ভালোবাসা  সবসময় পুরুষ মহিলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ভালোবাসা এমন এক অনুভূতি যা মনের মিল হলে কিংবা মনে শান্তি মিললে মানুষ যেকোনো কিছু ভালোবেসে ফেলতে পারে।  ভালোবাসা বাবার সাথে মেয়ের,স্বামীর সাথে স্ত্রীর, মায়ের সাথে ছেলে-মেয়ের হতে পারে।   তবে পরিস্থিতি,  ক্ষেত্র, সময় বিশেষে ভালোবাসা ভিন্ন হয়।  এছাড়া ইতিহাসে অনেক নজির রয়েছে যে  মানুষ বয়সের সাথে সাথে ভিন্ন কিছু ভালোবাসে  শিশু বয়সে চকলেট,খেলনা, বিভিন্ন খাবার, কৈশোরে খেলাধুলা, বই,বন্ধুবান্ধব,  যৌবনে এসে ভালোবাসে আরো ভিন্ন কিছু প্রিয় মানুষ, পোষা প্রানী শখের জিনিস কিংবা ঘুরাঘুরি।  এইরকম নানা সময় নানা বস্তু ব্যক্তির প্রতি ভালোবাসার প্রকাশ পেয়েছে। 

ভালোবাসা কখন হয়?


ভালোবাসা হতে পারে সময়ের সাথে সাথে আপনার কাউকে ভালোলেগে গেলে, সাধারণভাবে এটি প্রাকৃতিকভাবে বিকাশ করে। কার জীবনে কখন, কিভাবে, কিরুপে ভালোবাসা চলে আসতে পারে তা কেউ জানেনা এমনকি যে ভালোবাসায় জড়িয়ে  পরে সেও জানেনা। তবে  কাউকে ভালোবাসার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন একই সাথে পড়তে গিয়ে তার কথা ভালো লেগে যেতে পারে,চোখের মায়ার প্রতি প্রমে পরে ভালোবাসার সূচনা হতে পারে, কিংবা ভালোলেগে যেতে পারে আচারব্যবহার, ইম্প্রেস করার স্টাইল ভালো লাগতে পারে,হাসিও পারে আপনার ভালোবাসার সূত্রপাত ঘটাতে ইত্যাদি। প্রকৃতপক্ষে, ভালোবাসা হতে পারে যেকোনো সময়ে, যেকোনো মানুষের সাথে যখন আপনি কোন একজন ব্যক্তিকে নিয়ে  মনোনিবেশ করেন এবং তার সাথে সময় কাটানোতে আপনি সুখ অনুভব করেন। ভালোবাসা কখনো জাত-পাত, বর্ণ বিবেচনা করে না  ভালোবাসা শুধুই মনের মিলন। 

মানুষ কেন অন্যকে ভালোবাসে?


প্রতিটা মানুষ চায় তাকে কেউ ভালোবাসুক, আগলে রাখুক তাকে সবার থেকে বেশি স্পেশাল মনে করে সবসময় প্রায়োরিটি দেক।  তার ভালোলাগা খারাপ লাগা তার কষ্ট, তার হাসি সবকিছু বুঝুক।  তাকে ভিন্ন ভিন্ন ভাবে ভালোবাসুক তার প্রসংশা করুক তার মায়ায় জড়িয়ে নিজেকে বিলিয়ে দেক। তার হাসির কারণ হোক দুঃখ মুছে দেওয়ার ক্ষমতা রাখুক। তাকে আপন ভেবে পুরো দুনিয়ার কাছে তার ভালোবাসা দেখাক।  ভরসা দেক।  এই সকল কারণ গুলা ধীরে ভালোবাসার মাধ্যমেই একটা মানুষের মাঝ থেকে আসে তাই মানুষ অন্যকে ভালোবেসে ভালোবাসার রস আস্বাদন করতে চায় । 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url