বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি


একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম আজ দুপুরে প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। চলিত মাসের ৩০ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওডিআই ফরম্যাটে এশিয়া কাপ এবং অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 


ফর্মহীনতা আর সমালোচনার জন্য আফগানিস্তান-বাংলাদেশ মধ্যকার সিরিজ চলাকালে তামিম ইকবাল হঠাৎ করে অবসর ঘোষণা করলে তারপর সে সিরিজে দায়িত্ব পালন করেন অপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সামনে যেহেতু এশিয়া কাপ এবং বিশ্বকাপ। তাই এই দুটো বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্বভার দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাধিকবার মিটিং করে সিদ্ধান্ত নেয়। 


ব্যাটে বলে সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়া বিশ্বসেরা সাকিব আল হাসানই এর যোগ্য দাবিদার। যদিও ইতোপূর্বে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন যে, ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য তারা তিনজনকে নিয়ে আলোচনা করছে। সাকিব, লিটনের পাশাপাশি মিরাজকে তারাও ভাবছিলো। ব্যাট বলে সামনে আবারও দলের নেতৃত্ব দেবেন বর্তমান ওডিআই অলরাউন্ডার র‍্যাংকিং এ টপে থাকা এই ক্রিকেটার।


ইতোপূর্বে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। তার মধ্যে জয় এসেছে ২৩ টি। তাছাড়া ২০১১ সালে দেশের মাটিতেই ওডিআই বিশ্বকাপ তার নেতৃত্বেই খেলেছিলো বাংলাদেশ। দ্বিতীয় বারের মতো ওডিআই বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সাকিব আল হাসান নিজের সেরাটা দেবেন নিশ্চয়। 


সাকিব আল হাসান একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে ২৩৫ ম্যাচ খেলে ৩৭.৫ গড়ে ৮২.৬ স্ট্রাইক রেটে ৭২১১ রান করেছেন। পাশাপাশি সমান ম্যাচে ৪.৪৪ ইকোমমিতে ২৯ গড়ে ৩০৫ উইকেট পেয়েছেন। এই এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের মানুষ অনেক আশা-ভরসা নিয়ে তাকিয়ে থাকবে সাকিব আল হাসানের দিকে৷ শুভকামনা সাকিব আল হাসান ও তার দলের জন্য। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url