এশিয়া কাপে জায়গা পেলেন না মাহমুদুল্লাহ, নতুন মুখ তানজিদ তামিম

 


আগামী ৩০শে আগষ্ট হতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল ঘোষণা করা হয়। আজ(শনিবার) দুপুরে এক কনফারেন্সে এই স্কোয়াড প্রকাশ করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 


দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অপেনার তানজিদ হাসান তামিম। তবে দলে এবারও উপেক্ষিত মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ কয়েকদিন ধরে মিরপুর মাঠে  কঠোর অনুশীলন দেখে সবাই প্রত্যাশা করছিলে এই স্কোয়াডে তাকে দেখার। অন্যদিকে দলে।জায়গা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও শেখ মাহেদি হাসান। দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও ইয়াসির রাব্বি।


এশিয়া কাপে বাংলাদেশ দল: 

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url