প্রেম কথন | প্রথম ভালোবাসার প্রকাশ
কত প্রেম উৎসব করে ওঠে তোমার জন্য আমার হৃদয়ে। তোমায় নিয়ে কত স্বপ্ন দিয়ে ঘর বুনি,
কত ভালোবাসাময় রঙ দিয়ে তোমায় সাজাই আমি প্রতিনিয়ত।
রাতে ঘুমানোর সময় আমার তোমায় মনে পরে মনে পরে একদম শেষ রাত অবধি যতক্ষণ না আমি গভীর ঘুমে লুটিয়ে পরি।
আমি ঘুমের ঘোরেও অকপটে তোমার নাম বলে খিলখিলিয়ে হেসে উঠি।
তুমি কি জানো তুমি আমার সেই অনুভূতি যা ভোলা অসম্ভব, তুমি আমার সেই প্রেমিক যাকে চোখ বন্ধ করে আকাঁ যায়।
যাকে নিয়ে ফুলের বাগানে গেলে ফুলেরাও বলে ওঠে
কি সুন্দর! কি অপরুপ! তুমি সৃষ্টির সেরা জীব। আর আমার মনের সেরা মানুষ।
তুমি একপিস এই পুরো দুনিয়ায়। তুমি সুন্দর, তুমি সুশ্রী,তুমি অসাধারণ তুমি আমার মনের রাজ্যের রাজা।
তুমি আমার প্রেমের,ভালোবাসার সুখের দুঃখের সঙ্গী।
তুমি যেই জন যে আমার সব বুঝে, বুঝে আমার হাসি, আমার অভিমান, লুকিয়ে রাখা চোখের জ্বলের কারন জানতে চাও শুধু তুমি, আমার মুড সুইং কেন হয় তার কারনও ঠিক খুজে বের করো। তুমি আমার শুধুই আমার বুঝলে?
তুমি রমনায় আমার হাত ধরে যেবার হুট করে প্রপোজ করলে আমি সত্যি শিউরে উঠেছিলাম জানো প্রিয়! ওইদিনের যে মন ভোলাানো অনুভূতি তা ভাবলে এখনো আমার শরীরে কেমন যেন মিষ্টি বাতাস বয়ে যায়।
তুমি সবার চেয়ে ভিন্ন আঙ্গিকে ভালোবাসার কথা বললে তুমি বললে " শুনো অপ্সরী তোমায় আমি শুধু ভালোলাগায় ভালোবাাসিনি আমি তোমায় ভালোরাখার দায়িত্ব নিয়ে ভালোবেসেছি"
সবাই বলে তোমার চোখের প্রেমে পরেছি,তোমার হাসি সুন্দর আর তুমি কি অদ্ভুত কথা বললে আমি তখনই কেঁদে দিয়েছিলাম।
ইশশশ সেসব ভাবতেই আমার ভীষণ ভালো লাগে। তোমায় নিয়ে অনুভূতির ডায়েরি সাজিয়েছি আমি জানো কি তা?
নীল মলাটে মোড়ানো ডায়েরিটা আমি বরাবর প্রতিদিনই নিয়ম করে বের করে লিখি তোমায় নিয়ে আমার মনের মনের গহীনে জন্মানো অনুভূতির কথা।
তুমি আমায় যেভাবে ভালোবাসতে শিখাও তা যেন কাল ক্রমে হারিয়ে না যায় তাই আমি ভবিষ্যত প্রজন্মের জন্য ইতিহাস লিখে রেখে যেতে চাই।
তোমার মতো সব পুরুষেরা প্রেমিক হয়ে উঠুক। ভালোলাগার না শুধু ভালোরাখার দায়িত্ব নিয়ে ভালো থাকুক ভালোবাসুক।
খাঁটি প্রেমের রস যে কি মিষ্টি তা তুমি না এলে এ জীবনে বুঝতেই পারতাম না গো। তুমি আমার হও। তোমার প্রেম চিরস্থায়ী আমার হোক। তোমার হৃদয়ে তোমার অপ্সরীর নাম লেখা হোক বিশাল আয়োজনে। ভালোবাসি প্রিয়
